২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে হারলো ওয়েস্ট ইন্ডিজ

আগের দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু আর সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি তারা। প্রোটিয়াদের বেঁধে দেওয়া ১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে ২০ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু আর সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি তারা। প্রোটিয়াদের বেঁধে দেওয়া ১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে ২০ রানে। লন্ডনের ওভালে 'ই' গ্র"পের এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইল ব্যাট করার আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। হার্শেল গিবস, জ্যাক ক্যালিস আর গ্রায়েম স্মিথদের তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। জবাব দিতে নেমে লেন্ডন সিমন্সের ৫০ বলে ৭৭ রানের পরও ক্যারিবিয়ানরা শেষ পর্যন্ত তুলতে পারে ৯ উইকেটে ১৬৩ রান। ইনিংসের একমাত্র ছক্কার সঙ্গে ১২টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংসে এমন সব শট খেলেছেন এই তরুণ, যা কোনো ক্রিকেট ম্যানুয়ালে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তিনি যতক্ষণ ছিলেন, বড় স্কোর গড়েও নিশ্চিন্ত বোধ করতে পারছিল না দক্ষিণ আফ্রিকানরা। কিন্তু অন্য ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ সেভাবে তার পাশে দাঁড়াতে না পারায় লড়াইটা প্রায় একাই করতে হয়েছে এই তরুণকে। ব্যতিক্রম কেবল ডোয়াইন ব্র্যাভো। ১৩ রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েছেন তারা দুজন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের রান করেছেন কেবল সুলেমান বেন (৯ বলে অপরাজিত ১৩)। কিন্তু তার ওই ইনিংস শুরুর আগেই আসলে শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের লড়াই। শেষ করে দিয়েছেন ওয়েইন পারনেল। নতুন বলে দুর্দান্ত এক স্পেলে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়া এই পেসার দ্বিতীয় স্পেলেও পেয়েছেন আরো দুটি উইকেট। আর এই চার উইকেটের জন্য চার ওভারে তিনি খরচ করেছেন মোটে ১৩ রান! এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ডেল স্টেইন (২/৩০)আর রোয়েলফ ফনডার মার্ভ (২/৩০)। এর আগে বিকেলে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই ব্যাটকে তরবারি বানিয়ে চালাতে শুরু করেন দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। ৩৩ বলে দলের স্কোর পঞ্চাশে উন্নীত করে দক্ষিণ অফ্রিকান অধিনায়ক ফেরার আগে করেছেন ১৮ বলে ৩১ রান। তারপর শুরু হয় ক্যালিস-গিবসের যুগলবন্দী, তাতেই মাত্র ১১.১ ওভারে দলের সেঞ্চুরি পার ! এই জুটিতে ৫১ রান যোগ করে ক্যালিস সিমন্সের বলে ক্যাচ তুলে দেন পোলার্ডের হাতে, তার আগে ৩১ বলের ইনিংসে একটি ছয় ও ছয়টি চারের সাহায্যে করেছেন ৪৫ রান। ক্যালিসের শেষ হলেও গিবসের তান্ডব থামেনি, দলকে দুশো রানের স্বপ্ন দেখাচ্ছিলেন। ৩৫ বলে ৫৫ (৮টি চার ও ১টি ছয়) রান করে তিনি আউট হওয়ার সময় দলের স্কোর ৩ উইকেটে ১৩৬। কিন্তু পরের দুজন ডিভিলিয়ার্স (১৭) ও মর্কেল (১০) সেই ধ্বংসযজ্ঞে ঠিকমতো শরিক হতে না পারায় দক্ষিণ আফ্রিকার দু'শোর স্বপ্ন আর পূরণ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান তুলেই থেমে যেতে হয় তাদের। তা-ও কম নয়, জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে ৯.১৫ গড় ধরে রান তুলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০২৪ঘ.