লন্ডন, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫০ রান টোয়েন্টি টোয়েন্টিতে তেমন বড় সংগ্রহ নয়। তবে শ্রীলঙ্কার বোলাররা এই সংগ্রহ নিয়েও দারুণ লড়াই করলেন লর্ডসে। সুবাদে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের 'এফ' গ্র"পে শুভসূচনা করলো শ্রীলঙ্কা।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনিংসের তৃতীয় বলেই সালমান বাটকে (০) বোল্ড করে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে শোয়েব মালিক নেমে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু লাসিথ মালিঙ্গার স্লোয়ার বলে বিভ্রান্ত হয়ে তিনি ক্যাচ তুলে দিয়েছেন মিড অনে। ৫ বাউন্ডারিতে সাজানো মালিকের ২৮ রানের ইনিংসটা গড়ে উঠেছে ২০ বলে। নেদারল্যান্ডসের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা কামরান আকমল (৫) অবশ্য কিছু করতে পারেননি। শোয়েব মালিক যে ওভারে ফিরেছেন সেই ওভারেই তিনি রান আউট। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তখন বেশ চাপের মুখে।
সেখান থেকে ইউনিস খান আর মিসবাহ-উল হকের ৬৬ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল পাকিস্তানকে। কিন্তু মুত্তিয়া মুরালিধরন পরপর দুই বলে মিসবাহ (২১) আর শহীদ আফ্রিদিকে ফিরিয়ে দিয়ে আবার ম্যাচে ফিরিয়েছেন শ্রীলঙ্কাকে। তারপরও পাকিস্তানের শেষ ভরসা হয়ে টিকেছিলেন ইউনিস। তবে মালিঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন ৩৭ বলে ৫০ রান করা পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের জয়ের সম্ভাবনারও সেখানেই সমাপ্তি। ১৭ রানে ৩ উইকেট নেয়া মালিঙ্গা শ্রীলঙ্কার সেরা বোলার। ২৮ রানে মুরালিধরন নিয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। সোহেল তানভিরের করা ম্যাচের প্রথম ওভার থেকে এসেছে ১৮ রান! অবশ্য দুটো নো এবং তিনটা ওয়াইডের জন্য ওভারটা শেষ হয়েছে ১১ বলে। দুই ওপেনারের কল্যাণে শ্রীলঙ্কার রানের 'ঝড়' অব্যাহত ছিল ৯ ওভার পর্যন্ত। কিন্তু উদ্বোধনী জুটিতে ৮১ রান ওঠার পরই তাদের ছন্দপতন!
শুরুটা করেছেন বল হাতে ভালো ফর্মে থাকা আফ্রিদি, সনাৎ জয়াসুরিয়াকে (২৪ বলে ২৬) ইউনিস খানের ক্যাচ বানিয়ে। দারুণ ফর্মে থাকা তিলকরতে
bdnews24