২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুঁচকির সমস্যার কারণে হাসপাতালে রাইডার

নিউজিল্যান্ড দল এখন চোট-আঘাতে রীতিমতো জর্জরিত। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি কাঁধের চোটের জন্য গ্র"পের কোনো ম্যাচেই খেলতে পারেননি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১ রানে হেরে যাওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে রস টেলরের। এই ম্যাচের আগের রাতে কিউই শিবিরে আরেকটা দুঃসংবাদের জন্ম দিয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জেসি রাইডার। তার সমস্যা কুঁচকিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ওয়েলিংটন, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ড দল এখন চোট-আঘাতে রীতিমতো জর্জরিত। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি কাঁধের চোটের জন্য গ্র"পের কোনো ম্যাচেই খেলতে পারেননি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১ রানে হেরে যাওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে রস টেলরের। এই ম্যাচের আগের রাতে কিউই শিবিরে আরেকটা দুঃসংবাদের জন্ম দিয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জেসি রাইডার। তার সমস্যা কুঁচকিতে। নিউজিল্যান্ড দলের ম্যানেজার ডেভ কারি জানিয়েছেন, "জেসির (রাইডারের) ভীষণ অস্বস্তি হচ্ছিল (কুঁচকিতে)। তাই পর্যবেক্ষণ ও কয়েকটা পরীক্ষার জন্য তাকে আগের রাতে (সোমবার রাতে) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাপারটার একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে।" বাঁহাতি পেসার জেমস ফ্র্যাংকলিনও সুস্থ নেই। তবে হাঁটুতে সমস্যা থাকলেও নিউজিল্যান্ড আশা করছে সুপার এইটে পাওয়া যাবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩২ঘ.