২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডকে সহজেই হারিয়েছে নিউজিল্যান্ড

'নেদারল্যান্ডস' হয়ে উঠতে পারেনি স্কটল্যান্ড, পারেনি আরেকটি অঘটনের জন্ম দিয়ে নিউজিল্যান্ডকে হারাতে। শনিবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে মাত্র ৭ ওভারে নেমে আসা 'ডি' গ্র"পের প্রথম ম্যাচে স্কটিশদের সহজেই ৭ উইকেটে হারিয়েছে কিউইরা। এক ওভার হাতে রেখে ৯০ রানের লক্ষ্যে পৌঁছাতে নিউজিল্যান্ডের তেমন সমস্যা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

লন্ডন, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নেদারল্যান্ডস' হয়ে উঠতে পারেনি স্কটল্যান্ড, পারেনি আরেকটি অঘটনের জন্ম দিয়ে নিউজিল্যান্ডকে হারাতে। শনিবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে মাত্র ৭ ওভারে নেমে আসা 'ডি' গ্র"পের প্রথম ম্যাচে স্কটিশদের সহজেই ৭ উইকেটে হারিয়েছে কিউইরা। এক ওভার হাতে রেখে ৯০ রানের লক্ষ্যে পৌঁছাতে নিউজিল্যান্ডের তেমন সমস্যা হয়নি। অথচ স্কটল্যান্ডের ইনিংস শেষে কিছুটা হলেও দুশ্চিন্তা ভর করেছিল কিউই শিবিরে। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৪ উইকেটে ৮৯ রান করে তাদের বেশ কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল স্কটিশরা। দু ওপেনার রায়ান ওয়াটসন (১০ বলে ২৭) ও নবদ্বীপ পুনিয়া (১৫ বলে ২৭) এবং তিন নম্বরে নামা কাইল কোয়েটজারের (১৫ বলে ৩৩) তিনটি আক্রমণাত্মক ইনিংস স্কটল্যান্ডকে জয়ের স্বপ্নও দেখাচ্ছিল। কিন্তু বোলার-ফিল্ডারদের ব্যর্থতায় ধূলিস্যাত হয়ে গেছে সেই স্বপ্ন। সেই স্বপ্ন-ভঙ্গের মূল রূপকার নিউজিল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যান। ওভার প্রতি প্রায় ১৩ রান করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছেন জেসি রাইডার। মাত্র ১২ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৩১ রান করে তিনিই কিউইদের জয়ের ভিত গড়ে দিয়েছেন। আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালামও কম যাননি। ৭ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রান করেছেন এই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক। দুজনের কেউই অবশ্য দলকে জয় এনে দিয়ে ফিরতে পারেননি। সেই কাজটা করেছেন রস টেলর। দলের জয় নিশ্চিত হওয়ার সময় ১০ বলে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে ২১ রান করে অপরাজিত ছিলেন তিনি। অবশ্য স্কটল্যান্ডের ফিল্ডারদের মিসফিল্ডিং আর ক্যাচ ধরতে না পারার ব্যর্থতাও সহজ জয়ের পথে এগিয়ে দিয়েছে কিউইদের। রানে জোয়ারে ভেসে যাওয়া ম্যাচটাতে সেরা খেলোয়াড় কিন্তু কোনো ব্যাটসম্যান নন। স্কটিশ ইনিংসের শেষ ওভারে মাত্র ৮ রান দিয়ে দুই উইকেটসহ মোট তিন উইকেট নেয়া নিউজিল্যান্ড পেসার ইয়ান বাটলারের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। সংক্ষিপ্ত স্কোর : স্কটল্যান্ড : ৭ ওভারে ৮৯/৪ (কোয়েটজার ৩৩, ওয়াটসন ২৭, পুনিয়া ২৭; বাটলার ৩/১৯) নিউজিল্যান্ড : ৬ ওভারে ৯০/৩ (রাইডার ৩১, টেলর ২১*, ম্যাককালাম ১৮; ওয়াটসন ১/৪, রাইট ১/২০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৪ঘ.