২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন্ট ব্রিজেও বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে তৈরি টাইগাররা

২০০৭ সালের ক্যারিবীয় বিশ্বকাপে ভারত বধের সুখস্মৃতি ভুলতে পারছে না আশরাফুল বাহিনী। তাই নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপেও অঘটন ঘটানোর প্রত্যাশায় টাইগাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 08:10 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ক্যারিবীয় বিশ্বকাপে ভারত বধের সুখস্মৃতি ভুলতে পারছে না আশরাফুল বাহিনী। তাই নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপেও অঘটন ঘটানোর প্রত্যাশায় টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মিডিয়াকে সে রকম ইঙ্গিতই দিয়েছেন। শুক্রবার তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, টাইগাররা ক্যারিবীয় মুডেই আছে। যে মুডের তোড়ে ভারত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছিল। আশরাফুল বলেন, "আমার এখনও মনে পড়ে দলের প্রতিটা ছেলেই বিশ্বাস করতো আমরা ওদের হারাতে পারবো এবং আমার তা পেরেও ছিলাম। আমার ওই বোধটা এখনও টের পাচ্ছি যে বোধটা পোর্ট অ' স্পেন ওয়ার্মআপ করার সময়ও টের পাচ্ছিলাম। আর সেই বোধের পুরোটাই আমারা আগামীকাল(আজ) ঢেলে দিব, এটা জেনেই যে এই ধরনের ক্রিকেটে যে কেউ যে কাউকে হারাতে পারে।" তবে ভারতও প্রস্তুত পোর্ট অ' স্পেনের পুনরাবৃত্তি সামলাতে। এরই মধ্যে আইপিএল খেলে ভারতীয় দলের সব ক্রিকেটারই নিজেদের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের মাস্টার বানিয়ে নিয়েছেন। আর বাংলাদেশের অধিনায়ক, সহ-অধিনায়ক সেই আইপিএল গরমে বেশিরভাগ সময় শুধু সাইড বেঞ্চই সময় কাটিয়েছেন। তারপরও টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আশরাফুল বাহিনী সুপার এইটের টিকেট কাটতে মরিয়া। যাতে দিন দুয়েক পরে আয়ারল্যান্ডের সঙ্গে ফুরফুরে মেজাজে খেলতে পারেন। সেটা সম্ভব করে তোলার জন্য টাইগাররা আজ মাঠে জান লড়িয়ে খেলবেন। বেশ আগে ইংল্যান্ডে গিয়ে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলাও শনিবার কাজে আসবে বলেই মনে করছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মতো বাঘা বাঘা দলগুলোর সঙ্গে টাইট ফাইট তাদের ভীষণই উজ্জ্বীবিত করছে। যে কারণে টাইগার ক্যাপ্টেন মুখ ফুটে বলতে পারলেন, "ওয়ার্ম আপ ম্যাচে আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মতো দলগুলোর সঙ্গে ক্লোজ ফাইট করেছি। যদি এসব ম্যাচে আমরা কিছু ছোটখাটো ভুল না করতাম তবে তিনটি ম্যাচই আমরা জিততে পারতাম। ছেলেরা তাই মুখিয়ে আছে আেেজকর ম্যাচের জন্য। প্রত্যেকেই ফিট এবং জান লড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত।" তবে ভারতবধের পুনরাবৃত্তিতে টাইগারদের তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, অধিনায়ক আশরাফুল আর সাকিব আল হাসানের ওপরই নির্ভর করতে হবে। কারণ এদের প্রত্যেকেরই প্রথম ছয় ওভারে রানরেট ভারতের চেয়ে বেশি। এমনকি পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়েও বেশি। তো, দেখাই যাক আজ রাত এগারোটায় শুরু হওয়া ম্যাচে টাইগার অধিনায়কের ভারতবধের আকাক্সক্ষা কতটুকু টিকে? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএম/এমআই/১৪১৪ ঘ.