২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টার্গেট সুপার এইট, স্বপ্ন সেমিফাইনাল

আইপিএলে খেলা একমাত্র ম্যাচটির শেষ ওভার কি দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াবে মাশরাফি বিন মর্তুজাকে? এই প্রশ্নের মুখোমুখি মোহাম্মদ আশরাফুল সেরকম সম্ভাবনা একদম তুড়ি মেরে উড়িয়ে দিলেন। লর্ডসে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো দলের অধিনায়কদের সংবাদ সম্মেলন ছিল রোববার। সেখানে তার নিজের পালায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফির ঝলসে ওঠার বিষয়ে নিশ্চয়তাই দিয়ে ফেললেন একরকম, "শেষ ওভারটাই (আইপিএল ম্যাচের) মাশরাফির বাজে হয়েছে। ওটা বাদ দিলে এমন খারাপ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তবে ও যে ধরনের খেলোয়াড়, আমি জানি মাশরাফি ফিরে আসবেই। তাছাড়া ভারতের বিপক্ষে ও সবসময়ই দারুণ খেলে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইপিএলে খেলা একমাত্র ম্যাচটির শেষ ওভার কি দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াবে মাশরাফি বিন মর্তুজাকে? এই প্রশ্নের মুখোমুখি মোহাম্মদ আশরাফুল সেরকম সম্ভাবনা একদম তুড়ি মেরে উড়িয়ে দিলেন। লর্ডসে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো দলের অধিনায়কদের সংবাদ সম্মেলন ছিল রোববার। সেখানে তার নিজের পালায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফির ঝলসে ওঠার বিষয়ে নিশ্চয়তাই দিয়ে ফেললেন একরকম, "শেষ ওভারটাই (আইপিএল ম্যাচের) মাশরাফির বাজে হয়েছে। ওটা বাদ দিলে এমন খারাপ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তবে ও যে ধরনের খেলোয়াড়, আমি জানি মাশরাফি ফিরে আসবেই। তাছাড়া ভারতের বিপক্ষে ও সবসময়ই দারুণ খেলে।" অকাট্য যুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে দুবার ভারতকে হারের স্বাদ দিয়েছে বাংলাদেশ। প্রথমবার ২০০৪ এর ডিসেম্বরে দেশের মাটিতে। অন্যবার ত্রিনিদাদে, ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। দু'বারই ম্যান অফ দি ম্যাচ মাশরাফির বাংলাদেশ ৬ জুন টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেও সামনে পাচ্ছে সেই ভারতকেই। বিশ্বকাপ মিশন শুরুর আগে সোমবার বাংলাদেশ ট্রেন্টব্রিজে প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার। এই ম্যাচকে সামনে রেখে এদিন নটিংহ্যামের লেডি বে'তে অনুশীলন সেরেছে টাইগাররা। যদিও অধিনায়কদের সংবাদ সম্মেলনের জন্য অনুশীলনে থাকা হয়নি আশরাফুলের। এমনকি সন্ধ্যায়ও অফিশিয়াল ডিনারে অংশ নেওয়ার কথা তার। একারণে ম্যাচের আগেরদিন দলের সঙ্গে খুব একটা থাকা হল না অধিনায়কের। অবশ্য অস্ট্রেলিয়া ম্যাচের পরিকল্পনা চূড়ান্ত অনেকটাই। এই ম্যাচে তিনজন করে স্পিনার ও পেসার নিয়ে নামার কথা টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের কাঁধের সামান্য চোটের জন্য পরের দুটো ম্যাচে বিশ্রাম পাওয়া অফস্পিনার নাঈম ইসলামের একাদশে থাকার সম্ভাবনা উজ্জ্বল। আর পেসারদের মধ্যে শাহাদাত হোসেন রাজীবকে অস্ট্রেলিয়া ম্যাচেও বাইরে বসে থাকতে হচ্ছে। মাশরাফি ও সৈয়দ রাসেলের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে ৯ উইকেট পাওয়া রুবেল হোসেনকে নিয়েই সাজছে বাংলাদেশের পেস অ্যাটাক। এই ম্যাচটি স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা) শুরু হবে। দেশের ক্রীড়ামোদীদের জন্য দারুণ খবর হল, ইএসপিএন-স্টার স্পোর্টস এই ম্যাচটি দক্ষিণ এশিয়ায় সরাসরি স