২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের বিশ্বাস ভারতই ধরে রাখবে শিরোপা

কে হবে এবারের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন? প্রশ্নটার উত্তর দেয়া ভীষণ কঠিন। ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টোয়েন্টি টোয়েন্টিতে কোনো দলকে ফেভারিট মনে করা বেশ ঝুঁকিপূর্ণই বটে! তবে শচীন টেন্ডুলকারের মনে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। তার দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডে ভারতের শিরোপা অক্ষুন্ন রাখতে তেমন সমস্যা হবে না। মহেন্দ্র ধোনির দলের ভারসাম্য, চাপের মধ্যে অবিচল থাকার দৃঢ়তা আর দুর্দান্ত পেস আক্রমণই এই বিশ্বাসের ভিত গড়ে দিয়েছে সর্বকালের সফলতম ব্যাটসম্যানের মনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

চেন্নাই, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কে হবে এবারের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন? প্রশ্নটার উত্তর দেয়া ভীষণ কঠিন। ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টোয়েন্টি টোয়েন্টিতে কোনো দলকে ফেভারিট মনে করা বেশ ঝুঁকিপূর্ণই বটে! তবে শচীন টেন্ডুলকারের মনে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। তার দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডে ভারতের শিরোপা অক্ষুন্ন রাখতে তেমন সমস্যা হবে না। মহেন্দ্র ধোনির দলের ভারসাম্য, চাপের মধ্যে অবিচল থাকার দৃঢ়তা আর দুর্দান্ত পেস আক্রমণই এই বিশ্বাসের ভিত গড়ে দিয়েছে সর্বকালের সফলতম ব্যাটসম্যানের মনে। "ভারতই এখন বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। এবং আমরা যে (টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের) শিরোপা ধরে রাখতে যাচ্ছি সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে। আমরা প্রমাণ করেছি যে এই কম্বিনেশনটাই সবচেয়ে ভয়ঙ্কর"