২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল থেকে ছাড়পত্র পাওয়ার দাবি ইউসুফের

ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলে আসা-যাওয়া নিয়ে অনেক নাটকই করেছেন তিনি। সেই নাটকে সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে এ রকম- অনুমোদনবিহিন এই ভারতীয় টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির কাছে জমা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ! পাকিস্তানের এই ব্যাটসম্যান নিজেই করেছেন এই দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

লাহোর, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলে আসা-যাওয়া নিয়ে অনেক নাটকই করেছেন তিনি। সেই নাটকে সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে এ রকম- অনুমোদনবিহিন এই ভারতীয় টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির কাছে জমা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ! পাকিস্তানের এই ব্যাটসম্যান নিজেই করেছেন এই দাবি। তাকে উদ্ধৃত করে ডেইলি টাইমস পত্রিকা লিখেছে, "আমি আইসিএল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে জমা দিয়েছি। এখন আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ দেওয়াটা নির্ভর করছে পিসিবির ওপর।" পিসিবির পরিচালক ওয়াসিম বারিও নিশ্চিত করেছেন ওই ছাড়পত্র পাওয়ার কথা। তিনি জানিয়েছেন, পরবর্তী কর্মপন্থা নির্ধারণের জন্য পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের কাছে পাঠানো হয়েছে ওই ছাড়পত্র। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.