২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের কাছে ৪ উইকেটে হার বাংলাদেশের

২০০৭ এর পুনরাবৃত্তি এবার হয়নি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক উল্টোটাই ঘটেছে। মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। মার্টিন গুপটিলের ঝড়ো ব্যাটিংয়ে কিউইরা ১৪৭ রানের টার্গেটে পৌছে যায় ৫ ওভার বাকি থাকতেই। মানে রীতিমতো অনায়াস এক জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২০০৭ এর পুনরাবৃত্তি এবার হয়নি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক উল্টোটাই ঘটেছে। মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। মার্টিন গুপটিলের ঝড়ো ব্যাটিংয়ে কিউইরা ১৪৭ রানের টার্গেটে পৌছে যায় ৫ ওভার বাকি থাকতেই। মানে রীতিমতো অনায়াস এক জয়। এর আগে ওয়ার্মসলি ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এতে ওপেনাররা কিংবা অধিনায়ক নিজে সফল না হলেও সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান তোলে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পা রাখা প্রথম দলটি। দুই ওপেনার তামিম ইকবাল (১৯) ও জুনায়েদ সিদ্দিকী (৩) অল্পতেই ফিরে যাওয়ার পর আশরাফুলও (১৭) বেশিক্ষণ টেকেননি। তবে এরপর সাকিব (৩৫) ও সর্বোচ্চ ইনিংস খেলা রিয়াদের (৪৩) পার্টনারশিপ বড় কিছুর স্বপ্ন দেখায় বাংলাদেশকে। মুশফিকুর রহিম মাত্র ১ রান করে আউট হয়ে গেলেও শেষদিকে সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অপরাজিত ১৫ ও নাঈম ইসলামের অপরাজিত ১১ রানের ইনিংসে দেড়শোর কাছাকাছি চলে যায় তারা। কিন্তু শুরু থেকেই গুপটিলের ঝড়ো ব্যাটিং কিউইদের জয়ের পথ খুলে দেয়। তিনি করেন ৬১ রান। আর ম্যাকগ্লাশানের ব্যাট থেকে আসে ৩৫ রান। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন আশরাফুল ও রিয়াদ। তথ্যসূত্র: টাইগারক্রিকেট ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২৩২০ঘ.