২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহজনক অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাইদ আজমল

বিশ্বকাপ দলে তাকে রেখে একটা ঝুঁকি নিয়েছিলেন পাকিস্তানের নির্বাচকরা। সেটা কাজে লেগেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সবুজ সংকেত পেয়েছেন পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমল। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায় থেকে অব্যাহতি পাওয়ায় তার এখন আর এই টুর্নামেন্টে খেলতে কোনো বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

দিল্লী, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ দলে তাকে রেখে একটা ঝুঁকি নিয়েছিলেন পাকিস্তানের নির্বাচকরা। সেটা কাজে লেগেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সবুজ সংকেত পেয়েছেন পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমল। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায় থেকে অব্যাহতি পাওয়ায় তার এখন আর এই টুর্নামেন্টে খেলতে কোনো বাধা নেই। গত মাসে দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার অ্যাকশন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তবে আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অস্ট্রেলিয়ান বায়োমেকানিক বিশেষজ্ঞ'র দেওয়া রিপোর্ট অনুযায়ী বোলিংয়ের সময় তার হাত যে পরিমাণ বাঁকা হয়, তা আইসিসির অনুমোদিত সীমা ১৫ ডিগ্রির মধ্যেই। তাই ৩১ বছর বয়সী এই অফস্পিনারকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩২৫ ঘ