ঢাকা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী হাবিবুল বাশার। আইসিএলে ঢাকা ওয়ারিয়র্স দলের অধিনায়ক রোববার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে গিয়ে একটা চিঠি দিয়ে এসেছেন। চিঠিটা বোর্ড সভাপতি লে. জেনারেল সিনা ইবনে জামালী বরাবর লিখেছেন তিনি। চিঠিতে বাংলাদেশের সাবেক অধিনায়ক আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে চিঠি দিয়ে আসার পর টেলিফোনে হাবিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "চিঠিটা যেহেতু আমি বোর্ড সভাপতি বরাবর লিখেছি, তাই আমি চাই তিনিই আগে চিঠিটা পড়
bdnews24