ঢাকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ডেভ হোয়াটমোর চলে যাওয়ার পর এবং জেমি সিডন্স আসার আগে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন শন উইলিয়ামস। এই অস্ট্রেলিয়ান শনিবার আবারো এদেশে এসেছেন, তবে এবার তিনি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ। ২৩ দিনের সফরের শুরুতেই তার প্রতিপক্ষ বাংলাদেশ দল। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১৭, ১৮ ও ১৯ মে তাদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাতীয় দল। এই ম্যাচগুলোর জন্য দলটার নাম অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলো ঘরে বসেও দেখার ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সবগুলো ম্যাচই সরাসরি স
bdnews24