ঢাকা, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে একটা স্টাম্প পোতা। বোলিং করে তাতে আঘাত হানতে পারলেই স্বপ্নপূরণ। আর সেই স্বপ্ন পূরণের পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষমাণ ১০ জন সাকিব আল হাসানের টিপসও পেলেন। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার সহজে স্টাম্পে বল লাগানোর কলাকৌশল বাতলে দিলেন। কিন্তু নিজেও একবার চেষ্টা করে দেখবেন কিনা, প্রস্তাব দিতেই শিউরে উঠলেন, "আরে, মান-ইজ্জত খোঁয়াবো নাকি!"
১০ জনের মধ্যে কঠিন এই কাজটা করতে পারলেন কেবল একজনই, আব্দুল্লাহ আল ফাহাদ। ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের এই ছাত্রই তাই 'পেপসি ফার্স্ট বলের ক্যাপ্টেন' কার্যক্রমের বিজয়ী। সুবাদে তিনি শুধু ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপেই যাচ্ছেন না, সেখানে ১১ জুনের ম্যাচটির আগে একজন তারকা ব্যাটসম্যানের বিপক্ষে বল করার সুযোগও পাবেন। যে দৃশ্যটি টেলিভিশনেও স
bdnews24