২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে ডেকান

ফিফটি নেই কারোরই। তারপরও সোমবার আইপিএলের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ডেকান চার্জার্সের ৭ উইকেটে ১৬৬ রানের সম্মানজনক সংগ্রহের কারণ তিন জনের আক্রমণাত্মক ব্যাটিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কিম্বার্লি, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিফটি নেই কারোরই। তারপরও সোমবার আইপিএলের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ডেকান চার্জার্সের ৭ উইকেটে ১৬৬ রানের সম্মানজনক সংগ্রহের কারণ তিন জনের আক্রমণাত্মক ব্যাটিং। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ডেকান ওপেনার তিরুমলসেত্তি সুমনের ১৯ বলে ২৯ রানের সুবাদে বেশ ভালো সূচনা পেয়েছে । এরপর অ্যান্ড্রু সাইমন্ডসের ১৯ বলে ৩০ আর ডোয়াইন স্মিথের ৪টি ছক্কাসমৃদ্ধ ৩২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে দেড় শ' পেরিয়ে গেছে তারা। রাজস্থানের পক্ষে ইউসুফ পাঠান ৩টি এবং রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১০ঘ.