২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইকে আইপিএলের শীর্ষে তুলে নিলেন বদ্রিনাথ

সুব্রামানিয়াম বদ্রিনাথের অপরাজিত হাফসেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 10:18 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কিম্বার্লি, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুব্রামানিয়াম বদ্রিনাথের অপরাজিত হাফসেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। শনিবার সন্ধ্যায় কিম্বার্লির ডিবিয়ার্স ডায়মন্ড ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে গতবারের চ্যাম্পিয়নরা ২০ ওভারে তুলেছিল ৭ উইকেটের ১৪০ রান। বদ্রিনাথের ৪১ বলে অপরাজিত ৫৯ আর ম্যাথু হেইডেনের ৪৮ রানের সুবাদে ১০ বল হাতে রেখেই সেই স্কোর টপকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। এর আগে রাজস্থানের ইনিংসটাকে পথ দেখিয়েছে দ্বিতীয় উইকেটে গ্রায়েম স্মিথ (৩০) আর স্বপ্নীল আসনোদকারের (২৬) ৫৩ রানের জুটি। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই এগিয়েছে তারা। ১০ ম্যাচে ষষ্ঠ জয়ের পর চেন্নাইর সংগ্রহ এখন ১৩ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দিল্লী ডেয়ারডেভিলস অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রাজস্থান আছে তৃতীয় স্থানে। সংক্ষিপ্ত স্কোর রাজস্থান : ২০ ওভারে ১৪০/৭ (স্মিথ ৩০, জাদেজা ২৭, আসনোদকার ২৬, ওয়ার্ন ২১*; মুরালিধরন ২/২২, জাকাতি ২/৩৫) ডেকান : ১৮.২ ওভারে ১৪১/৩ (বদ্রিনাথ ৫৯*, হেইডেন ৪৮; ত্রিবেদী ১/২৩, সিং ১/২৫, ওয়ার্ন ১/২৭) ফল : ডেকান চার্জার্স ৭ উইকেটে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫২৫ঘ.