২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিসের পারিবারিক উৎসবে যোগ হলো বাড়তি আনন্দ

ব্যাট হাতে সফল না হলেও এই শনিবারটা নাফিস ইকবালের জন্য আনন্দেরই দিন হয়ে থাকত। কারণ রাতে তার একমাস বয়সী পুত্র সন্তান নামিরের আকিকা অনুষ্ঠান। চট্টগ্রাম লেডিজ ক্লাবের এই অনুষ্ঠানে তাকে আরো বেশি মজে যাওয়ার সুযোগ করে দিয়েছে শনিবার দুপুরের ৫৬ বলে অপরাজিত ৭০ রানের 'ক্যাপ্টেন্স নক'টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাট হাতে সফল না হলেও এই শনিবারটা নাফিস ইকবালের জন্য আনন্দেরই দিন হয়ে থাকত। কারণ রাতে তার একমাস বয়সী পুত্র সন্তান নামিরের আকিকা অনুষ্ঠান। চট্টগ্রাম লেডিজ ক্লাবের এই অনুষ্ঠানে তাকে আরো বেশি মজে যাওয়ার সুযোগ করে দিয়েছে শনিবার দুপুরের ৫৬ বলে অপরাজিত ৭০ রানের 'ক্যাপ্টেন্স নক'টি। যে ইনিংসটি খেলার পর একরকম পুরস্কারের বন্যায়ই ভাসলেন এই ওপেনার। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের এক কর্মকর্তা যেমন তাকে দু'জনের জন্য ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার বিমান টিকেট দেওয়ার ঘোষণা দিয়েছেন। আরেকজন দিচ্ছেন নগদ পাঁচশো ইউএস ডলার পুরস্কার। এভাবে ক্রিকেট যেমন তার আনন্দের দিনে বাড়তি রং চড়িয়েছে, তেমনি শোকের চাদরে দিয়েছে আনন্দের প্রলেপও। ২০০৪ সাল পর্যন্ত জানুয়ারি মাসটা তার জন্য হয়ে থেকেছে শোকের মাস। কারণ এই মাসেই বাবা ইকবাল খানকে হারিয়েছিলেন তিনি। এই শোকের মাস আনন্দেরও হয়ে উঠেছিল ২০০৫ সালে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের প্রথম জয় নিয়ে যাওয়ার পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমে ভীষণ কোনঠাসা হয়ে পড়েছিল। সেখান থেকে নাফিসের প্রথম টেস্ট সেঞ্চুরিতে হার এড়িয়ে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভেসেছিল বাংলাদেশ। কিন্তু সেই নাফিসই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ২০০৬ সালের মার্চে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্ট। ওয়ানডে তো খেলেছেন আরো আগে, ২০০৫ সালের জুনে কার্ডিফে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই মহাকাব্যিক জয়ের অংশীদার তিনিও। এরপর আর ওয়ানডে খেলার সুযোগ হয়নি। মাঝে ছোট ভাই তামিম ইকবাল জাতীয় দলে ঢুকে থিতুও হয়ে গেছেন। তার স্বপ্ন বড় ভাই নাফিসের সঙ্গে বাংলাদেশের ইনিংস ওপেন করবেন। কিন্তু সেই স্বপ্নপূরণের ইঙ্গিত তো গত কিছুদিনে খুব একটা পাওয়া যায়নি। বলতেই অবশ্য একটু আপত্তি করলেন, "এই মৌসুমে আমি তেমন কিছু করতে পারিনি মানছি। তবে এর আগে যখনই খেলেছি, আমি মনে হয় আপনাদের নিরাশ করিনি। তবে একটা কথা বলতেই হয়, ইনজুরি আমাকে বেশ খানিকটা পিছিয়ে দিয়েছে।" তবে শনিবার পিসিএলের ম্যাচ উইনিং ইনিংসটি আবারো বুঝিয়েছে, জাতীয় দলে ফিরে আসার জোর দাবিদার তিনি হতেই পারেন। তবে নাফিস এখনই কিছু বলছেন না, "এটা নির্বাচকদের ব্যাপার। এটুকু বলতে পারি, আমি এখনো ইয়াং। বয়স মাত্র ২৪। আমার এখনো অনেক সময় আছে।" আপাতত ব্রাদার্সকে পিসিএলের শিরোপা জেতাতে চান। জানালেন, এই দলটার হয়ে পারফরম করার জন্য অন্যরকম এক চাপ ভেতর থেকেই তৈরি হয়েছিল, "ব্রাদার্সের নাসির ভাই (পিসিএলের অন্যতম উদ্যোক্তা আ. জ. ম. নাসির) আমাকে খুব