চট্টগ্রাম, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- খেলার সুযোগ পাননি যদিও, তবে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টোয়েন্টি টোয়েন্টির প্রথম বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন জিয়াউর রহমান। এবার আগামী ৫ জুন থেকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় দ্বিতীয় আসরের দলেও তার থাকাটা প্রত্যাশিতই ছিল। কিন্তু না থাকায় একটু অবাকই হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার পিসিএলের দ্বিতীয় সেমিফাইনালে ৩১ বলে জিয়ার অপরাজিত ৭৮ রানের দর্শক মাত করা ইনিংসের পর ফারুকের বিস্ময় আরো উচ্চকিতই হল, "আরে, জিয়া তো টোয়েন্টি টোয়েন্টিরই খেলোয়াড়।"
অবশ্য এক্ষেত্রে রফিকুল আলমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির একটা ব্যাখ্যাও আছে। কিছুদিন আগেই জন্ডিস থেকে সেরে উঠেছেন ঢাকার প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলা এই পেসার। তাই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে পুরোপুরি ফিট বলে মনে হয়নি নির্বাচকদের। তার স্বভাবসুলভ খুব জোরে ব্যাট চালাতে পারবেন কিনা, তা নিয়েও কিছুটা সংশয় ছিল রফিকুলদের। যে কারণে তিনি দলে নেই। তবে শনিবার সন্ধ্যায় ঢাকা স্পোর্টস ক্লাবকে ফাইনালে তোলার পর জিয়ার কথায় নির্বাচকদের সেই ধারণা ভুল প্রমাণের ঘোষণাই থাকলো, "আমি নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারতাম কিনা, সেটা তো আপনারা আজ নিজ চোখেই দেখলেন।"
জন্ডিসের পর সেটা পারবেন না ধরে নিয়েই নির্বাচকরা পিসিএলের নিলামেও তার নাম দেননি। তবুও তিনি পিসিএলে খেলছেন কারণ ঢাকা স্পোর্টস ক্লাব তার 'ক্লিন হিটিং' এর ক্ষমতাটা কাজে লাগাতে চেয়েছে। সেটা সেমিফাইনালে কাজে লেগেও গেল। অবশ্য একটা সময় এই ম্যাচে হারই ঢাকা স্পোর্টস ক্লাবের নিয়তি হবে বলে মনে হচ্ছিল। কিন্তু জিয়া সব হিসাব পাল্টে দিলেন। ব্যাটিং করতে নামার সময় তার পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলছিলেন, "আমি শেষপর্যন্ত থাকার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম।"
ইনিংসের ১৬-তম ওভারে আবাহনীর শ্রীলঙ্কা বোলার দিমুথ করুনারতে
bdnews24