২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে হারিয়ে আবার শীর্ষে দিল্লী

চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসকে পেছনে ফেলে আবার আইপিএলের শীর্ষে উঠেছে দিল্লী ডেয়ারডেভিলস। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই ৭ উইকেটে হারানোয় ৮ ম্যাচ থেকে দিল্লীর সংগ্রহ ১২ পয়েন্ট। চেন্নাই ও রাজস্থান দুদলেরই ১১ পয়েন্ট হলেও দিল্লীর চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ইস্ট লন্ডন, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসকে পেছনে ফেলে আবার আইপিএলের শীর্ষে উঠেছে দিল্লী ডেয়ারডেভিলস। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই ৭ উইকেটে হারানোয় ৮ ম্যাচ থেকে দিল্লীর সংগ্রহ ১২ পয়েন্ট। চেন্নাই ও রাজস্থান দুদলেরই ১১ পয়েন্ট হলেও দিল্লীর চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দিল্লীর জয়ের নায়ক তাদের বোলাররা। রজত ভাটিয়া (৩/১৫), আশীষ নেহরা (২/২৭) ও ডার্ক ন্যানেসের (২/৩৩) দারুণ বোলিংয়ে ইনিংসের শেষ বলে অলআউট হওয়া মুম্বাই ১১৬ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৩৫ রান করেছেন ডোয়াইন ব্রাভো। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান অভিষেক নায়ারের। জবাব দিতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ৩৮ বলে অপরাজিত ৫০ রানের সুবাদে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে দিল্লী। ডেভিড ওয়ার্নার (২১), ভারপ্রাপ্ত অধিনায়ক গৌতম গম্ভীর (১৯) আর তিলকরতে