চট্টগ্রাম, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিয়মানুযায়ী দলগুলো নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের প্রথম দুই ম্যাচের পারিশ্রমিক টুর্নামেন্ট শুরুর আগেই পরিশোধ করে দিয়েছিল। কিন্তু ম্যাচপ্রতি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া জুনায়েদ সিদ্দিকী সেই মূল্যটা খেলা দিয়ে পরিশোধ করতে পারছিলেন না। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ১ রান। আর দ্বিতীয় ম্যাচে ৯। অর্থাৎ ওই ম্যাচে দাদা ওয়ারিয়র্সকে প্রতি রানের জন্য তার পেছনে খরচ করতে হয়েছে ১৪ হাজার ৫৫৫ টাকা করে। জুনায়েদ নিজেও মূল্য পরিশোধের দায় অনুভব করছিলেন। জাতীয় দলের এই ওপেনার ৩৪ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আগের দুই ম্যাচের ব্যর্থতা পুষিয়ে দিলেন দলের দেয়ালে পিঠ ঠেকা অবস্থায়। সেমিফাইনালে যেতে হলে পাইরেটস অফ চিটাগাং এর বিপক্ষে যে ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাতে ১০ রানের জয় দিয়ে 'বি' গ্র"প রানার্স আপ হয়ে তারা এখন শেষ চারে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
পাইরেটস এই ম্যাচে জিতে গেলে লাভবান হত ইস্পাহানী। তখন তিন দলের সমান ২ পয়েন্ট হলেও রানরেট বিবেচনায় পিসিএলের শেষ চারে চলে যেত চা বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। তবে এখন শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে দশটায় শুরু হতে যাওয়া প্রথম সেমিফাইনালে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে দাদা ওয়ারিয়র্স। দুপুর আড়াইটায় দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্রপ চ্যাম্পিয়ন ঢাকা স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ 'এ' গ্র"প রানার্স আপ আবাহনী। দুটো সেমিফাইনালই সরাসরি স
bdnews24