২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে রাজস্থান

অমিত সিং আর রবীন্দ্র জাদেজা দারুণ বোলিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে তুলে নিয়েছে রাজস্থান রয়্যালসকে। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বেঙ্গালুুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সকে মাত্র ১০৫ রানে অলআউট করে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সেঞ্চুরিয়ন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অমিত সিং আর রবীন্দ্র জাদেজা দারুণ বোলিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে তুলে নিয়েছে রাজস্থান রয়্যালসকে। বৃহস্পতিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বেঙ্গালুুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সকে মাত্র ১০৫ রানে অলআউট করে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। টস জিতে রাজস্থানের অধিনায়ক শেন ওয়ার্ন প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিংয়ের। অমিত সিং (৪/১৯) আর জাদেজার (৩/১৫) তোপের মুখে বেঙ্গালুুরুর কোনো ব্যাটসম্যানই সুবিধে করতে পারেননি। রবিন উথাপ্পার ১৭-ই ছিল তাদের পক্ষে সর্বোচ্চ স্কোর। দুই অঙ্ক ছুুঁয়েছেন বিরাট কোহলি (১৫), রিলোফ ফনডার মার্ভ (১৫), বিনয় কুমার (১২), জ্যাক ক্যালিস (১০) আর ডু প্রিজরাও (১০)। কিন্তু ভালো শুরুকে বড় স্কোরে পরিণত করতে পারেননি তারা কেউই। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তাই স্কোরবোর্ডে মাত্র ১০৫ রান যোগ করতে পেরেছে রাহুল দ্রাবিড়ের দল। নমন ওঝার অপরাজিত হাফসেঞ্চুরিতে ৫ ওভার হাতে রেখেই সেই স্কোর টপকে গেছে চ্যাম্পিয়নরা। ওপেন করতে নেমে ৫২ রানে অপরাজিত ওঝা তার ৩৮ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনটি বাউন্ডারি আর তিনটি ছক্কায়। এছাড়া ইউসুফ পাঠান (২২) আর গ্রায়েম স্মিথও (২০) খেলেছেন দুটি কার্যকর ইনিংস। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রাজস্থান। আর ৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রইলো পঞ্চম স্থানে। সংক্ষিপ্ত স্কোর বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ১০৫/১০ (উথাপ্পা ১৭, কোহলি ১৫, ফনডার মার্ভ ১৫, বিনয় কুমার ১২, ক্যালিস ১০ ডু প্রিজর ১০; অমিত সিং ৪/১৯, জাদেজা ৩/১৫)। রাজস্থান রয়্যালস : ১৫ ওভারে ১০৭/৩ (ওঝা ৫২*, ইউসুফ পাঠান ২২, স্মিথ ২০; ক্যালিস ১/২০, ডু প্রিজ ১/২৪)। ফল : রাজস্থান ৭ উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১০ ঘ.