২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনুসের হ্যাটট্রিকে সেমিফাইনালে ব্রাদার্স, সঙ্গে আবাহনীও

বিখ্যাত সব বোলাররা থাকতেও এবারের আইপিএলে এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিকটি করেছেন অখ্যাত বোলার যুবরাজ সিং। চট্টগ্রামের শতদল স্পোর্টিংয়ের হয়ে স্থানীয় লিগে সমীহ জাগানো বোলার হলেও দেশীয় প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনুসও অখ্যাতই। অথচ যুবরাজের মতোই বাঁ হাতি এই স্পিনারই করে ফেললেন পোর্ট সিটি লিগ বা পিসিএলের প্রথম হ্যাটট্রিক!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিখ্যাত সব বোলাররা থাকতেও এবারের আইপিএলে এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিকটি করেছেন অখ্যাত বোলার যুবরাজ সিং। চট্টগ্রামের শতদল স্পোর্টিংয়ের হয়ে স্থানীয় লিগে সমীহ জাগানো বোলার হলেও দেশীয় প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনুসও অখ্যাতই। অথচ যুবরাজের মতোই বাঁ হাতি এই স্পিনারই করে ফেললেন পোর্ট সিটি লিগ বা পিসিএলের প্রথম হ্যাটট্রিক! পিসিএলে খেলছেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের হয়ে। বুধবার এমএ আজিজ স্টেডিয়ামে নোয়াখালীর টপ স্পোর্টসের বিপক্ষে ব্রাদার্সের সহজ জয় তার বোলিংয়ে শেষপর্যন্ত বড় জয়েই রূপ নিয়েছে। ব্রাদার্সের ১৪৮ রান তাড়া করতে নামা টপ স্পোর্টস ১৫ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলে হারের প্রহরই গুণছিল কেবল। এর আগে ২ ওভারে ১৫ রান খরচ করে কোনো উইকেট না পাওয়া ইউনুসের হাতে এরপর বল তুলে দেন ব্রাদার্স অধিনায়ক নাফিস ইকবাল। ওভারের প্রথম দুই বলে ২ রান দেওয়ার পরই ইউনুসের বাজিমাত। তৃতীয় বলে টপ স্পোর্টসের 'টপ স্কোরার' মাহমুদুল্লাহ রিয়াদকে (৩২ বলে ৩৭) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে শুরু। চতুর্থ এবং পঞ্চম বলে শেষ দুই ব্যাটসম্যানকে বোল্ড ও এলবিডব্লু করে ১৫.৫ ওভারে ৮৮ রানে গুটিয়ে দেন প্রতিপক্ষকে। ৬০ রানের এই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে ব্রাদার্স। 'এ' গ্র"প থেকে তাদের সঙ্গী হয়ে শেষ চারে উঠেছে চট্টগ্রাম আবাহনীও। বিদায় নিয়েছে চট্টগ্রাম মোহামেডান এবং টপ স্পোর্টস। তিন ম্যাচে দুই জয় ও এক টাইয়ে ব্রাদার্সের সংগ্রহ ৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আবাহনীর ৩ পয়েন্ট। বৃহস্পতিবার আবাহনী-মোহামেডান ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে এই গ্র"পের শীর্ষস্থান। ব্রাদার্স-টপ স্পোর্টস ম্যাচের দর্শক তামিম ইকবালের জন্যও ছিল খুশির বার্তা। ম্যাচপ্রতি ৭ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হওয়া জাতীয় দলের ওপেনার দুই ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলেছেন। এদিন গ্যালারিতে বসে দেখলেন বড় ভাই নাফিস ইকবালের ঝড়ো ব্যাটিং। তবে নাফিস মাত্র ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৩৬ রান করে আউট হয়ে যাওয়ার পর ব্রাদার্সের ইনিংসের হাল ধরে রাখেন তারই ওপেনিং সঙ্গী মেহরাব হোসেন জুনিয়র। যে কারণে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা সত্ত্বেও ব্রাদার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৮ রান। ৫২ বলে ৬ বাউন্ডারিতে ৫৯ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মেহরাবের হাতে। সংক্ষিপ্ত স্কোর : ব্রাদার্স ইউনিয়ন: ২০ ওভারে ১৪৮/৮ (মেহরাব ৫৯, নাফিস ৩৬, জিহান মুবারক ৬, ডলার মাহমুদ ৬, কাপুগেদারা ১৮, তুষার ইমরান ০, রেজাউল করিম ১১, আব্দুর রাজ্জাক ১০, অতিরিক্ত ২; বীরারতে