ডারবান, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিলের প্রথম আসর ১১বার দুশ' ছাড়ানো ইনিংস দেখলেও এবার কিছুতেই এই 'এভারেস্টে' উঠতে পারছিল না কোনো দল। অবশেষে মঙ্গলবার ৩০তম ম্যাচে এসে দুশ' রানের গন্ডি পেরোলো রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪ উইকেটে ২১১ রান।
টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান এই রান-পাহাড়ে উঠেছে দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে। এবারের আইপিএলের শুরু থেকে কিছুটা অনুজ্জ্বল থাকা গ্রায়েম স্মিথ জ্বলে উঠেছেন শেষ পর্যন্ত। ৪৪ বলে ৭৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। অন্য ওপেনার নামান ওঝার ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৬৮ রান। উদ্বোধনী জুটিতে দুজনের অবদান ১৩৫ রান। তার সঙ্গে শেষ দিকে রবীন্দ্র জাদেজা ১২ বলে ৩৩ রানের এক ক্যামিও ইনিংস খেলায় দুশ' ছাড়িয়ে গেছে রাজস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩০ঘ.
bdnews24