২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে বোথা

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আত্মবিশ্বাসী, এই অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যাবেন ইয়োহান বোথা। তাই টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে রাখার ঝুঁকিটা নিয়েছেন নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আত্মবিশ্বাসী, এই অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যাবেন ইয়োহান বোথা। তাই টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে রাখার ঝুঁকিটা নিয়েছেন নির্বাচকরা। আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য রোববার দল ঘোষণা করেছে ভারত আর শ্রীলঙ্কাও। মহেন্দ্র সিং ধোনির দলে তেমন কোনো চমক নেই, তবে কুমার সাঙ্গাকারার দলে ২১ বছর বয়সী অলরাউন্ডার উসুরু উদানার সঙ্গে আছেন ৩৫ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান ইন্ডিকা ডি সরমও। উদানা এই প্রথম সুযোগ পেয়েছেন জাতীয় দলে, আর ২০০১ সালে সর্বশেষ ওয়ানডে দলে খেলা ডি সরম ফিরলেন প্রায় আট বছর পর। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচের পর দেওয়া রিপোর্টে অফস্পিনার বোথার অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এর আগে ২০০৬ সালেও একবার এই অভিযোগ ওঠায় নিষিদ্ধ হয়েছিলেন বোথা, কিন্তু এবার তেমনটা ঘটবে না বলেই বিশ্বাস দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের। বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মাইকেল ওয়েন-স্মিথ দল ঘোষণার পর সাংবাদিকদের বলেছেন, "আমরা আশা করছি দু সপ্তাহের মধ্যে (বোথার বায়োমেকানিক্যাল পরীক্ষার) রিপোর্ট পেয়ে যাবো। আর ততদিন পর্যন্ত তার খেলা নিয়ে তো কোনো বাধা নেই।" প্রচলিত নিয়ম অনুযায়ী আম্পায়ারদের রিপোর্টের ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর দু সপ্তাহের মধ্যে আইসিসির অনুমোদিত একজ&#24