চট্টগ্রাম, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উদ্বোধনী ম্যাচশেষে সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে আতশবাঁজির ফোয়ারা ছুটলো। আর শুরুতে ছিল চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা। এর মাঝে যে ক্রিকেটটা হল, তাতে যেন মুখোমুখি হয়েছিলেন ধুমধাড়াক্কা ক্রিকেটের দাবি মেটানো দুই ব্যাটসম্যান- নাজমুস সাদাত ও কায়সার আব্বাস। নোয়াখালীর টপ স্পোর্টস আর চট্টগ্রাম মোহামেডানের ব্যাটিং থেকে এই দু'জনের ইনিংস দুটো বাদ দিলে যে আর কিছুই থাকে না। শেষপর্যন্ত জয় হয়েছে সাদাতেরই। তার দল টপ স্পোর্টসের ৩৩ রানের জয় দিয়েই শুরু হয়েছে পিসিএল (পোর্ট সিটি লিগ)।
অল্প সময়ে দর্শকদের সেরা বিনোদন উপহার দেওয়ার চিন্তা থেকেই টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের জন্ম। টস জিতে টপ স্পোর্টস ব্যাটিংয়ে নামার পর দর্শকদের সেই বিনোদনে বেশ ভালোই মজাতে পেরেছেন ওপেনার নাজমুস সাদাত। মাত্র ৫৭ বলে চার-ছক্কার সয়লাবে খেলা তার অপরাজিত ৯১ রানের ইনিংস সে কথাই বলে। নয়টি চারের সঙ্গে চারটি বিশাল ছক্কা দিয়ে সাজানো এই ইনিংসটার পাশে অন্যদের ইনিংসগুলো একটু বেমানানই লাগবে। টপ স্পোর্টসের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। জাতীয় দলের রকিবুল হাসান ৩ রান করে আউট হয়ে গেলেও সাদাতের ব্যাটিং নির্ধারিত ২০ ওভার শেষে টপ স্পোর্টসকে নিয়ে যায় ৪ উইকেটে ১৫৮ রানে।
জবাব দিতে নামা মোহামেডানের পাকিস্তানি ব্যাটসম্যান কায়সার আব্বাস একাই হয়ে উঠেছিলেন টপ স্পোর্টসের প্রতিপক্ষ। একদিক থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল তারা, তবে কায়সারের ব্যাটে তাদের জয়ের আশাটাও টিকে ছিল। মোহামেডানকে প্রথম ধাক্কাটা দেন টপ স্পোর্টসের শ্রীলঙ্কান ক্রিকেটার কুশলিয়া বীরারতে
bdnews24