ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সহ-আয়োজকের দায়িত্ব থেকে পাকিস্তানকে বাদ দেওয়ায় বাড়তি কিছু ম্যাচ আয়োজনের প্রত্যাশা নিয়েই ২০১১ বিশ্বকাপ সাংগঠনিক কমিটির সভায় যোগ দিতে গিয়েছিল বাংলাদেশ প্রতিনিধিদল। মুম্বাইতে মঙ্গলবার অনুষ্ঠিত ওই সভায় তারা বাড়তি তিনটি ম্যাচও আদায় করে নিয়েছেন। এর আগে একটি কোয়ার্টার ফাইনালসহ পাঁচটি ম্যাচ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও এখন সেটা বেড়ে হয়েছে আট। একটি সেমিফাইনাল আয়োজনের আগ্রহ দেখালেও শেষপর্যন্ত দুটো কোয়ার্টার ফাইনাল নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ১৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানে। টুর্নামেন্টের ৪৯টি ম্যাচ অন্য আয়োজকদের মধ্যে বন্টন হয়েছিল এভাবে- ভারত ২১, শ্রীলঙ্কা ৯ এবং বাংলাদেশ ৫। কিন্তু গত ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আইসিসি যৌথ আয়োজকের দায়িত্ব থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একারণেই বিশ্বকাপের সদর দফতর লাহোর থেকে মুম্বাইয়ে সরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে এদিনের সভায়। পরিবর্তন আনা হয়েছে ইভেন্ট ম্যানজিং ডিরেক্টর পদেও। পাকিস্তানের সালমান বাটের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত
bdnews24