২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ মে শুরু তৃতীয় গ্রামীণফোন একাডেমী কাপ

তৃতীয়বারের মতো বসছে গ্রামীণফোন একাডেমী কাপের আসর। ৪ মে থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নেবে জিপি-বিসিবি একাডেমী এবং শ্রীলঙ্কার একাডেমী দল। তিনটি ভেন্যুতে তারা একে অন্যের বিপক্ষে দুটো চারদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্শাল আইয়ুবকে অধিনায়ক করে ১৫ জনের জিপি-বিসিবি একাডেমী দলও ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তৃতীয়বারের মতো বসছে গ্রামীণফোন একাডেমী কাপের আসর। ৪ মে থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নেবে জিপি-বিসিবি একাডেমী এবং শ্রীলঙ্কার একাডেমী দল। তিনটি ভেন্যুতে তারা একে অন্যের বিপক্ষে দুটো চারদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্শাল আইয়ুবকে অধিনায়ক করে ১৫ জনের জিপি-বিসিবি একাডেমী দলও ঘোষণা করা হয়েছে। একাডেমী কাপে খেলতে শ্রীলঙ্কার একাডেমী দল ঢাকায় আসছে ২৭ এপ্রিল। এরপর বেশ কয়েকদিন প্র্যাকটিসে ব্যস্ত থাকার পর তারা প্রথম মাঠে নামবে ৪ মে। সেদিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে একাডেমী কাপ। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ মে থেকে। ১৬, ১৭ ও ১৯ মে সিলেটেই হবে একাডেমী কাপের প্রথম তিনটি একদিনের ম্যাচ। ২১ ও ২২ মে শেষ দুটো একদিনের ম্যাচ হবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার রুবাবা দৌলা মতিন, বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, জিপি-বিসিবি একাডেমীর অপারেশন্স ম্যানেজার খালেদ মাহমুদ এবং প্রধান নির্বাচক রফিকুল আলম উপস্থিত ছিলেন। জিপি-বিসিবি একাডেমী দল: মার্শাল আইয়ুব (অধিনায়ক), জহুরুল ইসলাম অমি (সহ-অধিনায়ক), নাসিরুদ্দিন ফারুক, ইমতিয়াজ হোসেন, আরমান হোসেন, ফরহাদ হোসেন, শুভাগত হোম, রায়হান আরাফাত, সাকলায়েন সজীব, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, আরাফাত সালাউদ্দিন, মুক্তার আলী, কামরুল ইসলাম ইমন এবং শাফাক আল জাবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.