২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু করলো পাকিস্তান

শহিদ আফ্রিদির ক্যারিয়ার সেরা বোলিং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় এনে দিয়েছে পাকিস্তানকে। বুধবার দুবাই স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৪ উইকেটে জিতেছে ইউনিস খানের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 09:32 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

দুবাই, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহিদ আফ্রিদির ক্যারিয়ার সেরা বোলিং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় এনে দিয়েছে পাকিস্তানকে। বুধবার দুবাই স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৪ উইকেটে জিতেছে ইউনিস খানের দল। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ানদের ইনিংস ৩৮.৫ ওভারে মাত্র ১৬৮ রানে গুটিয়ে দিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার আফ্রিদি আর সাইদ আজমল। টানা ১০ ওভার বল করে লেগস্পিনার আফ্রিদি ৩৮ রানে পেয়েছেন ৬ উইকেট, আর দুই উইকেট নিতে অফস্পিনার আজমল খরচ করেছেন মাত্র ১৯ রান। এক পর্যায়ে এক উইকেট হারিয়ে ৯৫ রান তুলে ফেলা অস্ট্রেলিয়া ১২২ রানে হারিয়েছে ৯ উইকেট। শেষ উইকেটে জেমস হোপস (অপ. ৪৮) আর বেন হিলফেনহসের (৪) ৪৬ রানের জুটি ১৬৮ পর্যন্ত নিয়ে গেছে তাদের। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাড হ্যাডিন আর শেন ওয়াটসন দুজনই করেছেন ৪০ রান করে। জবাব দিতে নেমে পাকিস্তানিরা কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টাই করেনি। কামরান আকমল (৪৮), মিসবাহ-উল হক (অপ. ৩০), আফ্রিদি (২৪) আর শোয়েব মালিকদের (২৪) যৌথ প্রচেষ্টায় ৪৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০০১৫ ঘ.