দুবাই, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া দলের তিন জন গুরুত্বপূর্ণ সদস্য বিশ্রামে। অধিনায়ক রিকি পন্টিং, ভালো ফর্মে থাকা মাইক হাসি এবং এই সময়ের অন্যতম সফল পেসার মিচেল জনসনকে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজের জন্য বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এই তিন জনের অনুপস্থিতির পরও ইউনিস খানের দৃঢ় বিশ্বাস প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলীয়রা ভীষণ শক্তিশালী। বুধবার থেকে দুবাই ও আবুধাবিতে শুরু হতে যাওয়া ৫টি ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের আগে তাই সতীর্থদের সতর্ক করে দিলেন পাকিস্তান অধিনায়ক। নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে হচ্ছে।
"ওদের (পন্টিংদের) অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অন্য খেলোয়াড়দের মনোভাবে কোনো রকম পরিবর্তন আসবে না। তারা নিজেদের প্রমাণ করতে উদগ্রীব হয়েই আছে। ওরাই বিশ্বের একমাত্র দল যে দলে খেলোয়াড়দের আসা-যাওয়া খুব কমই প্রভাব ফেলতে পারে। স
bdnews24