২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতাকে সহজেই হারালো ডেকান চার্জার্স

নতুন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অধীনে প্রথম ম্যাচে পাত্তাই পায়নি কলকাতা নাইট রাইডার্র্স। রোববার আইপিলের দ্বিতীয় দিনে তাদের অতি সহজে ৮ উইকেটে হারিয়েছে ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 09:29 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

কেপটাউন, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অধীনে প্রথম ম্যাচে পাত্তাই পায়নি কলকাতা নাইট রাইডার্র্স। রোববার আইপিলের দ্বিতীয় দিনে তাদের অতি সহজে ৮ উইকেটে হারিয়েছে ডেকান চার্জার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাককালাম। কিন্তু তার দলের ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাড হজ (৩১) ছাড়া আর কেউ ডেকানের বোলারদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি। ২২ রানে ৪ উইকেট নিয়ে কলকাতার সবচেয়ে বড় সর্বনাশ করেছেন আরপি সিং। প্রজ্ঞান ওঝা ও স্কট স্টাইরিসের শিকার দুটি করে উইকেট। জবাবে হার্শেল গিবস (২৬ বলে অপরাজিত ৪৩) ও রোহিত শর্মার (৩২ বলে অপরাজিত ৩৬) দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে ১৩.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে ডেকান। অ্যাডাম গিলক্রিস্ট করেছেন ১৩ রান, আর ভিভিএস লক্ষ্মণ ১০। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আরপি সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৩ঘ.