২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালী মাঠে আম্পায়ার প্রহৃত

ক্রিকেট মাঠে আম্পায়ারের প্রহৃত হওয়ার মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বুধবার। মহাখালী টিঅ্যান্ডটি মাঠে অনুর্ধ্ব-১৬ প্রাইভেট একাডেমী কাপের ম্যাচ চলছিল ডিসকভারি ক্রিকেট একাডেমী এবং যুব ও কিশোর সংঘের মধ্যে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ডিসকভারির কোচ শাহজাহান সাজু গালাগালি করতে করতে মাঠে ঢুকে চড়াও হন আম্পায়ার আলমগীর সিদ্দিকের ওপর। এক পর্যায়ে তিনি আম্পায়ারকে ঘুষি মারেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেট মাঠে আম্পায়ারের প্রহৃত হওয়ার মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বুধবার। মহাখালী টিঅ্যান্ডটি মাঠে অনুর্ধ্ব-১৬ প্রাইভেট একাডেমী কাপের ম্যাচ চলছিল ডিসকভারি ক্রিকেট একাডেমী এবং যুব ও কিশোর সংঘের মধ্যে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ডিসকভারির কোচ শাহজাহান সাজু গালাগালি করতে করতে মাঠে ঢুকে চড়াও হন আম্পায়ার আলমগীর সিদ্দিকের ওপর। এক পর্যায়ে তিনি আম্পায়ারকে ঘুষি মারেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ফিল্ডিংয়ের সময় ডিসকভারির এক ক্রিকেটার বিশ্রাম নিতে এক ঘন্টা ১০ মিনিট মাঠের বাইরে ছিলেন। দ্বিতীয়ার্ধে ডিসকভারির রান তাড়া করার সময়ই ঘটনার সূত্রপাত। আম্পায়ার জানিয়ে দেন হিমেল নামের ওই ক্রিকেটার ব্যাট করতে নামতে পারবেন এক ঘন্টা ১০ মিনিট কিংবা পাঁচ উইকেট পতনের পর। এই নিয়ে বিতন্ডার এক পর্যায়ে সাজু মাঠে ঢুকে পড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন বলে নিজের রিপোর্টে উল্লেখ করেছেন আম্পায়ার আলমগীর। এজন্য সাজুর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান আমিনুল হক মনি বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "আম্পায়ারের রিপোর্ট আমাদের হাতে এসেছে। বৃহষ্পতিবার সকালে আমরা সভায় বসে সিদ্ধান্ত নেব। এধরনের ক্রিকেট বিরোধী কাজ যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেধরনের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.