২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন বোথা

আবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার ইয়োহান বোথা। ২০০৬ সালে টেস্ট অভিষেকেই এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয়ের পর আবার সেই অভিযোগ তুলেছেন আম্পায়াররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 08:51 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

জোহানেসবার্গ, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার ইয়োহান বোথা। ২০০৬ সালে টেস্ট অভিষেকেই এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয়ের পর আবার সেই অভিযোগ তুলেছেন আম্পায়াররা। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত ওই ম্যাচের তিন আম্পায়ার দক্ষিণ আফ্রিকারই ব্রায়ান জার্লিং ও রুডি কোয়ের্টজেন ও অশোকা ডি সিলভা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন বিশেষ করে 'দুসরা' করার সময় বোথার বোলিং অ্যাকশন সন্দেহজনক। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হবে। ওই চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে বোথাকে একজন বায়োমেকানিক বিশেষজ্ঞের কাছে পরীক্ষা দিতে হবে। তবে ওই পরীক্ষার ফল না জানা পর্যন্ত তিনি সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪২৫ ঘ.