২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের হোম সিরিজ হতে পারে স্কটল্যান্ড-আয়ারল্যান্ডেও

পাকিস্তান ক্রিকেট দলের 'ভবঘুরে' হিসাবে পরিচিত হওয়া বোধহয় শুধুই সময়ের ব্যাপার! এমনিতে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট স্বদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে দারুণ আগ্রহী। কিন্তু গত মাসে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপরে হামলার পর সেই সম্ভাবনা আপাতত নেই-ই বলা যায়। পাকিস্তান তাই নিজের দেশের বদলে 'হোম' সিরিজগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার চিন্তা-ভাবনা করছে। ইজাজ বাট জানিয়েছেন ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও ভবিষ্যতে মালয়েশিয়া, আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডকে দেখা যেতে পারে পাকিস্তানের সিরিজগুলোর আয়োজক হিসাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

করাচি, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ক্রিকেট দলের 'ভবঘুরে' হিসাবে পরিচিত হওয়া বোধহয় শুধুই সময়ের ব্যাপার! এমনিতে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট স্বদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে দারুণ আগ্রহী। কিন্তু গত মাসে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপরে হামলার পর সেই সম্ভাবনা আপাতত নেই-ই বলা যায়। পাকিস্তান তাই নিজের দেশের বদলে 'হোম' সিরিজগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার চিন্তা-ভাবনা করছে। ইজাজ বাট জানিয়েছেন ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও ভবিষ্যতে মালয়েশিয়া, আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডকে দেখা যেতে পারে পাকিস্তানের সিরিজগুলোর আয়োজক হিসাবে। এ মাসেই দুবাই ও আবুধাবিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী বছর অস্ট্রেলিয়ার সঙ্গেই টেস্ট সিরিজ আয়োজনের ভার তারা দিতে চাইছে ইংল্যান্ডকে। ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান জাইলস ক্লার্কের সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করেছেন ইজাজ বাট, "আমরা ইসিবির সঙ্গে কথা বলেছি। দুবাইতে আইসিসির পরবর্তী মিটিংয়ে জাইলস ক্লার্কের সঙ্গে আবারো কথা বলবো আমরা।" সেই সঙ্গে আরো কয়েকটা ভেন্যুর কথা উল্লেখ করে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য, "আমাদের হাতে বেশ কিছু বিকল্প আছে। এবং স্বাগতিক ভেন্যু হিসাবে সেগুলোর সুবিধা-অসুবিধা সম্পর্কে আমরা খোঁজ-খবরও নিচ্ছি। বিকল্প ভেন্যুগুলোর মধ্যে আছে কুয়ালালামপুর, আয়ারল্যান্ড ও গ্লাসগো। আপাতত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি আগামী মাসেই একটা সিদ্ধান্ত নিতে পারবো। " ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.