ডারবান, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজে তেমন ভালো খেলতে পারেননি মাইক হাসি। ৩ ম্যাচে ২২ গড়ে মাত্র ১৩২ রান এসেছিল তার ব্যাট থেকে, ফিফটি ছিল একটি। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে শুক্রবার জ্বলে উঠলেন তিনি, খেললেন ৭৯ বলে অপরাজিত ৮৩ রানের এক দারুণ ইনিংস। আর হাসির ইনিংসটার ওপর ভর করেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে ২৮৬ রান করেছে টসজয়ী অস্ট্রেলিয়া।
হাসি ছাড়াও ফিফটি পেয়েছেন ওপেন করতে নামা ব্র্যাড হ্যাডিন (৫৩)। এই দুজন ছাড়া অধিনায়ক রিকি পন্টিং (৩৭) এবং জেমস হোপস (৩৮) ব্যাট হাতে অবদান রাখায় অস্ট্রেলিয়া পেয়েছে লড়াই করার মতো সংগ্রহ। প্রোটিয়াদের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও মর্নে মরকেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩৫ঘ.
bdnews24