ঢাকা, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার মন যা বলে কী করে যেন তা ঘটেই যায়। আগেরদিন দুপুরে খাবারে অরুচি থেকে দানা বেঁধে উঠতে থাকা সন্দেহ দূর করতে ছুঁটে যান প্যাথলজিক্যাল ল্যাবে। রাতে সেখানে রক্তের নমুনা দিয়ে এসেই বলছিলেন, "আমার মনে হয় জন্ডিস হয়েছে।" পরদিন অর্থাৎ বৃহষ্পতিবার সকালে হাতে পাওয়া রক্ত পরীক্ষার রিপোর্ট জানিয়েছে, মাশরাফি বিন মর্তুজার শরীরে আসলেই জন্ডিসের অস্তিত্ব পাওয়া গেছে। অবশ্য মাত্রা সামান্যই। যে কারণে তার আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে যাওয়া বিলম্বিত হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ।
দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে পাসপোর্ট নিতে এসেছিলেন। সেসময়ই বাংলাদেশ দলের ফিজিও মাইক হেনরি'র সঙ্গে কথা বলে আশ্বস্তও হয়েছেন, "উনি বললেন এতো অল্প মাত্রার জন্ডিস যে চিন্তিত হওয়ার কিছু নেই। প্রচুর পরিমাণে পানি খেলে এবং শরীরের যত
bdnews24