ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত ১০ জানুয়ারি গ্রামীণফোন ট্রাইনেশন কাপের উদ্বোধনী ম্যাচটিকে 'রানা বেনিফিট ম্যাচ' ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওই ম্যাচের টিকেট বিক্রি থেকে অর্জিত অর্থ বুধবার তার পরিবারের হাতে তুলেও দেওয়া হয়েছে। খুলনায় তাদের বাসায় প্রয়াত ক্রিকেটারের বাবা কাজী মনিরুল ইসলামের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি পরিচালক জাহিদ হোসেন, শহিদুল ইসলাম এবং বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৬ মার্চ খূলনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান প্রতিশ্র"তিশীল এই অলরাউন্ডার। তার এই মৃত্যুশোককে শক্তিতে পরিণত করেই পরদিন অর্থাৎ ১৭ মার্চ ত্রিনিদাদে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। আর ওই ম্যাচে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতেছিলেন রানারই প্রিয় বন্ধু মাশরাফি বিন মর্তুজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24