ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব মানে আইসিসি ট্রফি আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। ওই আসরের আম্পায়ার্স প্যানেলে আইসিসি রেখেছে বাংলাদেশের এনামুল হক মনিকেও। আইসিসি ট্রফির বেশ কিছু ম্যাচ পরিচালনা করবেন সাবেক এই টেস্ট ক্রিকেটার। এজন্য ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক প্যানেলভুক্ত এই আম্পায়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, ১৭ এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এনামুলকে আম্পায়ার হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.
bdnews24