২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইডার ও টেলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বড়ো সংগ্রহ

টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। মাত্র ২৩ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ২৭১ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছেন রস টেলর আর জেসি রাইডার। এই দুজনের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৫১ রানের বিশাল সংগ্রহ গড়েছে কিউইরা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা টেলর ১৫১ রান করে আউট হলেও দিনশেষে ১৩৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন প্রথম টেস্টেও সেঞ্চুরি করা রাইডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নেপিয়ার, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। মাত্র ২৩ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ২৭১ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছেন রস টেলর আর জেসি রাইডার। এই দুজনের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৫১ রানের বিশাল সংগ্রহ গড়েছে কিউইরা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা টেলর ১৫১ রান করে আউট হলেও দিনশেষে ১৩৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন প্রথম টেস্টেও সেঞ্চুরি করা রাইডার। ১৯৬৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখতে থাকা ভারত অবশ্য এই ম্যাচ শুরুর আগেই খেয়েছে একটা ছোটখাটো ধাক্কা- ওয়ার্ম আপের সময় পিঠে চোট পাওয়ায় মাঠেই নামতে পারেননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার জায়গায় দিনেশ কার্তিককে দলে নিয়েছে সফরকারীরা, আর বীরেন্দর শেবাগ পেয়েছে অধিনায়কের দায়িত্ব। হ্যামিল্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে রয়েছে ভারত। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৫১/৪ (ম্যাকিন্টস ১২, গাপটিল ৮, হাউ ১, টেলর ১৫১, রাইডার ১৩৭*, ফ্রাঙ্কলিন ২৬*; জহির ২/৯৪, শর্মা ১/৬১, হরভজন ১/৬১)