সেঞ্চুরিয়ন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপে জয় পেয়েছিল দণি আফ্রিকা। তারপর থেকে জিতেই চলেছে তারা। রোববার দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে সফরকারীদের ১৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে স্বাগতিকরা। দুই ম্যাচের এই সিরিজে প্রতিপকে হোয়াইটওয়াশ করার পর তাদের ল্য এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
প্রথম ম্যাচে নাটকীয় জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দণি আফ্রিকাকে জয় এনে দিয়েছেন অভিষিক্ত রিলোফ ফনডার মার্ভ। প্রথমে ব্যাট হাতে ৩০ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন এই তরুণ, পরে বল হাতে তুলে নিয়েছেন ডেভিড হাসির মূল্যবান উইকেটটি। এছাড়া অফস্পিনার জোহান বোথা চার ওভারে ১৬ রান দিয়ে দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে পথভ্রষ্ট করেছেন।
২০ ওভারে দণি আফ্রিকার তোলা ৫ উইকেটে ১৫৬ রানের জবাব দিতে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে ফেলেছিল সফরকারীরা। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে পেরেছে তারা। হাসি আর মাইকেল কার্ক দুজনেই করেছেন ২৭ রান করে।
সংপ্তি স্কোর
দণি আফ্রিকা : ২০ ওভারে ১৫৬/৫ (ফনডার মার্ভ ৪৮, পিটারসেন ৩৪, দুমিনি ২৩, গিবস ২০; হ্যারউড ২/২১, হোপস ১/২৬, লাফলিন ১/৩২, ব্র্যাকেন ১/৪৪)।
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৩৯/৮ (কার্ক ২৭, ডেভিড হাসি ২৭, হোয়াইট ২৩, ওয়ার্নার ২০, হোপস ১৮, হ্যাডিন ১৬*; বোথা ২/১৬, লোউ ২/৩৬, আব্দুল্লা ১/১৬, মরকেল ১/২৪, ফনডার মার্ভ ১/৩০)।
ফল : দণি আফ্রিকা ১৭ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬১৫ ঘ.
bdnews24