২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ ক্রিকেটের উত্তরাঞ্চলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বুধবার জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে তারা ২ রানে হারিয়েছে লোক প্রশাসন বিভাগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ ক্রিকেটের উত্তরাঞ্চলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বুধবার জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে তারা ২ রানে হারিয়েছে লোক প্রশাসন বিভাগকে। বিজয়ীরা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। সর্বোচ্চ ৭৫ রান আসে পথিক সাহা দ্বীপের ব্যাট থেকে। তবে এর চেয়ে বেশি ৭৮ রান করেও দলকে জেতাতে পারেননি লোক প্রশাসন বিভাগের রবীন। তার দল ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলে মাত্র ২ রানের হার মেনে নেয়। বিজয়ী দলের পথিক সাহা পার ম্যান অফ দি ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে দু'দলের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. হারুন-অর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.