২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ম্যাচে টেন্ডুলকারকে পাচ্ছে না ভারত

আগের ম্যাচেই ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডে সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাচ্ছে না ভারত। পাকস্থলির চোটের কারণে বুধবার হ্যামিল্টনে অনুষ্ঠেয় এই ম্যাচে খেলতে পারবেন না ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ওয়েলিংটন, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ম্যাচেই ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডে সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাচ্ছে না ভারত। পাকস্থলির চোটের কারণে বুধবার হ্যামিল্টনে অনুষ্ঠেয় এই ম্যাচে খেলতে পারবেন না ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক। এ রকম একটা আভাষ অবশ্য পাওয়া গিয়েছিল রোববারই। শুক্রবার বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় ইয়ান ও'ব্রায়েনের একটি বল আঘাত হেনেছিল তার পেটে, তারপর ব্যথা নিয়েই রোববারের তৃতীয় ম্যাচে তিনি খেলেছেন ১৬৩ রানের দারুণ এক ইনিংস। তবে শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি, ব্যথার কারণে অবসর নিতে হয়েছিল তাকে। এরপর হাসপাতালে স্ক্যান করা হলে তার তলপেটে ফোলা আর আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাই চতুর্থ ম্যাচে তাকে আর খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। পাঁচ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৫২ ঘ.