২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ইনিংসেও হিউজের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার সামনে রানের পাহাড়

দক্ষিণ আফ্রিকাকে ফলো অনে ফেলার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই সুযোগটা নেয়নি তারা, তবে প্রথম ইনিংসের পর ইনিংসেও ফিলিপ হিউজের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনশেষে স্বাগতিকদের ওপর ঠিকই চাপিয়ে দিয়েছে রানের পাহাড়। ২১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে সফরকারীরা। সব মিলিয়ে এখনই তারা ৫০৬ রানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ডারবান, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকাকে ফলো অনে ফেলার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই সুযোগটা নেয়নি তারা, তবে প্রথম ইনিংসের পর ইনিংসেও ফিলিপ হিউজের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনশেষে স্বাগতিকদের ওপর ঠিকই চাপিয়ে দিয়েছে রানের পাহাড়। ২১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে সফরকারীরা। সব মিলিয়ে এখনই তারা ৫০৬ রানে এগিয়ে। এর আগে সকালে স্বাগতিকদের প্রথম ইনিংস ১৩৮ রানেই গুঁড়িয়ে দিয়েছে রিকি পন্টিংয়ের দল। প্রথম ইনিংসে তারা নিজেরা তুলেছিল ৩৫২ রান। আগের দিনের ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুঁড়িয়ে দিতে মাত্র ৩ বল লেগেছে অস্ট্রেলিয়ানদের। তারপর ব্যাট করতে নেমে হিউজ আর পন্টিংয়ের দারুণ ব্যাটিংয়ে সফরকারীদের কাঁধে চাপানো রানের বোঝাটা আরো ভারী হয়েছে। ৫৫ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েছেন তারা দুজন। পন্টিং ৮১ রান করে আউট হলেও হিউজ দিনশেষে অপরাজিত রয়েছেন ১৩৬ রান নিয়ে। তার সঙ্গী মাইকেল ক্লার্কের সংগ্রহ ১৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৭ ঘ.