নয়াদিল্লী, ৫ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর বন্দুকধারীদের হামলা সংশয়ের ছায়া ফেলেছে ২০১১ সালের বিশ্বকাপের ওপরও। দক্ষিণ এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশে যৌথভাবে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সম্ভাবনা হয়ে পড়েছে প্রশ্নের মুখোমুখি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহর বলছেন, পাকিস্তান যদি কোনো কারণে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে না পারে, প্রয়োজনে তাহলে বাড়তি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত রয়েছেন তারা।
"বিশ্বকাপের ম্যাচ আয়োজনের প্রসঙ্গটা উঠবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র সভায়, যেখানে সব সদস্য দেশ এ নিয়ে আলোচনা করবে। তবে ভারত (বাড়তি ম্যাচ আয়োজনে) প্রস্তুত আছে, কোনো সমস্যা নেই"
bdnews24