২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনে-সামারাবীরার ডাবল সেঞ্চুরিতে পিষ্ঠ পাকিস্তান

আগের দিনই সেঞ্চুরি করেছিলেন দুজন। রোববার সেই সেঞ্চুরি দুটোকে ডাবল সেঞ্চুরিতে উন্নীত করলেন জয়াবর্ধনে এবং সামরাবীরা। সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড়ে পৌঁছে গেছে শ্রীলংকা। দ্বিতীয় দিন লাঞ্চের পর ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৬৪৪ রানে। জবাব দিতে নেমে পাকিস্তান ১ উইকেটে করেছে ৪৪ রান। ২৩ রান করে আউট হয়ে গেছেন সালমান বাট। উইকেটে আছেন খুররম মনজুর (১৮) এবং ইউনিস খান (০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

করাচি, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগের দিনই সেঞ্চুরি করেছিলেন দুজন। রোববার সেই সেঞ্চুরি দুটোকে ডাবল সেঞ্চুরিতে উন্নীত করলেন জয়াবর্ধনে এবং সামরাবীরা। সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড়ে পৌঁছে গেছে শ্রীলংকা। দ্বিতীয় দিন লাঞ্চের পর ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৬৪৪ রানে। জবাব দিতে নেমে পাকিস্তান ১ উইকেটে করেছে ৪৪ রান। ২৩ রান করে আউট হয়ে গেছেন সালমান বাট। উইকেটে আছেন খুররম মনজুর (১৮) এবং ইউনিস খান (০)। ১৭৭ রানে ৩ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন তারা দুজন। বিচ্ছিন্ন হয়েছেন দলীয় রান যখন ৬১৪ এবং মজার ব্যাপার ঐ রানেই আউট হয়েছেন দুজন। ৪৪৯ রানের বিশাল পার্টনারশিপের অংশীদারদের জয়াবর্ধনে করেছেন ২৪০, ৪২৪ বলে খেলা ইনিংসে বাউন্ডারি ৩২টি। সামারাবীরার রান ২৩১, তিনি খেলেছেন ৩১৮ বল, বাউন্ডারি মেরেছেন ৩১টি। পাকিস্তান বোলারদের মধ্যে দানিশ কানেরিয়া ৩ উইকেট পেয়েছেন ১৭০ রান দিয়ে। সদ্য সাবেক অধিনায়ক শোয়েব মালিক তার ২ উইকেটের জন্য ব্যয় করেছেন ১৪০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৪০ঘ.