২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। ২৪ ঘন্টা না পেরোতেই বাংলাদেশের মেয়েদের সেই আশার করুণ সমাপ্তি! শনিবার গ্রামীণফোন ত্রিদেশীয় মহিলা ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। ৯ উইকেটের সহজ জয় দিয়ে ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে পাকিস্তানের মেয়েরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। ২৪ ঘন্টা না পেরোতেই বাংলাদেশের মেয়েদের সেই আশার করুণ সমাপ্তি! শনিবার গ্রামীণফোন ত্রিদেশীয় মহিলা ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। ৯ উইকেটের সহজ জয় দিয়ে ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে পাকিস্তানের মেয়েরা। খুলনা বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর স্টেডিয়ামে সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিক দলের ব্যাটিংয়ের এমন দুর্দশার কারণ নাদিয়া (৩/২৩) ও সানিয়া খানের (২/১২) দুর্দান্ত বোলিং। আয়েশা আখতার (২১) ও অধিনায়ক সালমা খাতুন (১৮) ছাড়া বাংলাদেশের আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। জবাব দিতে নেমে ২০.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান। ওপেনার বিসমাহর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ অপরাজিত ৪১ রান। ২৪ রান করেছেন কুয়ানিতা। আগামী ১৭ ফেব্র"য়ারি ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটার ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/১৬৫৩ঘ.