২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিওএইচএস-এর দ্বিতীয় জয়, জিতেছে সিসিএস-বিকেএসপি

ওল্ড ডিওএইচএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে। জিতেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই দুদলেরই এটা প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ওল্ড ডিওএইচএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে। জিতেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই দুদলেরই এটা প্রথম জয়। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিওএইচএস ক্লাব ৫ রানে সূর্যতরুণ ক্লাবকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ডিওএইচ এস ৩৭ ওভারে ৯ উইকেটে করেছিল ১৮৩। ওপেনার ইমতিয়াজ দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। মাহমুদউল্লা ৩৫ বলে করেন ৩৩ রান। জবাব দিতে নেমে সূর্যতরুণের ইনিংস শেষ হয়ে যায় ১৭৮ রানে। ভারতীয় সন্দ্বীপ শর্মা ৮৮ বলে ৫৮ রানের ইনিংস খেললেও আর কেউ তাকে প্রয়োজনীয় সঙ্গটুকু দিতে পারেননি। আবুল হাসান ৩ উইকেট নেন ৩৬ রানে, মেহরাব জুনিয়রের দুই উইকেট পেতে রান খরচ করতে হয়েছে ৩৩। ক্রিকেট কোচিং স্কুল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে সিটি ক্লাব ৩৬ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৪১ রানে। রাসেল সর্বোচ্চ ৩৭ রান করেন। শাহবাজের অপরাজিত ৭৯ রানের ইনিংসের ওপর ভর করে ২৬.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ক্রিকেট কোচিং স্কুল। উত্তেজনাপূর্ণ বিকেএসপি-ভিক্টোরিয়ার ম্যাচটিতে বিকেএসপি জিতেছে ২ উইকেটে। ৩২ ওভারে নেমে আসা ম্যাচে বিকেএসপি'র বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ৯ উইকেটে করেছিল ১৬৮। আরাম হোসেন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন। মনিরুল, রাফাত এবং ফুরকান দুটো করে উইকেট নেন যথাক্রমে ২৪, ৩৭ ও ৩৮ রানে। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে মেনে ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বিকেএসপি। কিন্তু তানভীর ৪১ বলে ৫৫ রানের অপরাজত ইনিংস খেলে দলকে রক্ষা করেন। বিকেএসপি ম্যাচ জেতে ২ উইকেটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০৪০ঘ.