২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউস, কুকের রেকর্ড জুটিতে প্রথম দিনটা ইংল্যান্ডের

একটা দুঃসংবাদ নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ইনজুরির কারণে অ্যান্ড্রু ফ্লিন্টফকে পাওয়া যাচ্ছে না এই টেস্টে, এই সফরেই তার খেলা অনিশ্চিত। কিন্তু টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আর তার ওপেনিং সঙ্গী অ্যালিস্টার কুক ভুলিয়ে দিয়েছেন সেটা। প্রথম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২৯ রানের রেকর্ড জুটি গড়েছেন তারা। আর ওই জুটিতে ভর করে বৃহস্পতিবার ব্রিজটাউনে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনশেষে ৩ উইকেটে ৩০১ রান তুলেছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 02:19 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ব্রিজটাউন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একটা দুঃসংবাদ নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ইনজুরির কারণে অ্যান্ড্রু ফ্লিন্টফকে পাওয়া যাচ্ছে না এই টেস্টে, এই সফরেই তার খেলা অনিশ্চিত। কিন্তু টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আর তার ওপেনিং সঙ্গী অ্যালিস্টার কুক ভুলিয়ে দিয়েছেন সেটা। প্রথম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২৯ রানের রেকর্ড জুটি গড়েছেন তারা। আর ওই জুটিতে ভর করে বৃহস্পতিবার ব্রিজটাউনে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনশেষে ৩ উইকেটে ৩০১ রান তুলেছে সফরকারীরা। কুক মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও স্ট্রাউস সেই ভুল করেননি। ২১০ বলে ১৪২ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি, ১৮টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও ছিল তার ইনিংসে। শেষ বিকেলে তাকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দিয়েছেন ড্যারেন পাওয়েল, এরপর ৩০ রানের মধ্যেই কুক (৯৪) আর ওয়েইস শাহকেও ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরেছে তারাও। তবে কেভিন পিটারসেন (অপ. ৩২) ও পল কলিংউড (অপ. ১১) এরপর আর কোনো বিপদ হতে দেননি। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড : ৯০ ওভারে ৩০১/৩ (স্ট্রাউস ১৪২, কুক ৯৪, শাহ ৭, পিটারসেন ৩২*, কলিংউড ১১*; টেলর ১/৪৫, বেন ১/৫৯, পাওয়েল ১/৭২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১২০ ঘ.