২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল-মাশরাফি লড়াইয়ে খেলবেন অমল মজুমদারও

টোয়েন্টি-টোয়েন্টির লড়াইয়ে মোহাম্মদ আশরাফুলের দল গাজী ট্যাংকের কাছে হেরেছিল মাশরাফি বিন মর্তুজার দল আবাহনী। কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে আর হারতে চায় না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ১০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টির লড়াইয়ে মোহাম্মদ আশরাফুলের দল গাজী ট্যাংকের কাছে হেরেছিল মাশরাফি বিন মর্তুজার দল আবাহনী। কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে আর হারতে চায় না তারা। বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে গাজী ট্যাংকের মুখোমুখি হওয়ার আগে তাই নিজেদের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতে মুম্বাই থেকে অমল মজুমদারকে উড়িয়ে এনেছে আকাশী-হলুদ শিবির। আবাহনীর কর্মকর্তা জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, শচীন টেন্ডুলকারের স্কুলসতীর্থ মজুমদার কেবল এই একটি ম্যাচেই খেলবেন আবাহনীর হয়ে। পরের ম্যাচ থেকে তার জায়গায় খেলতে আসবেন আরেক ভারতীয় ভেনুগোপাল রাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০২ঘ.