সিডনি, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ান দলে তরুণ খেলোয়াড়দের ভিড়, আর তাদের পারফরম্যান্স নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে। কিন্তু রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে জয়ের ধারায় ফেরানোর কাজটা তারা কেউ নন, করলেন পুরনোরাই! ব্র্যাড হ্যাডিনের সেঞ্চুরির সঙ্গে মাইকেল ক্লার্ক আর মাইক হাসির দুটি ফিফটিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০১ রান তোলার পর নিউজিল্যান্ডকে ২৬৯ রানে অলআউট করে দিয়ে তৃতীয় ওয়ানডেতে ৩২ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
টানা পাঁচ ম্যাচ হারার পর এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ জয়ের আশা জিইয়ে রাখলো তারা।
অস্ট্রেলিয়ার জয়টা অবশ্য সহজ হয়নি মোটেই। হতে দেননি গ্র্যান্ট এলিয়ট আর ব্রেন্ডন ম্যাককালাম। ৩০১ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৩৭তম ওভারে ১৮৩ রানে সপ্তম উইকেট হারানোর পর যখন মনে হচ্ছিল স্বাগতিকরা সহজ জয় পেতে যাচ্ছে, ঠিক তখনই মাত্র ৪৯ বলে ৬৯ রানের দারুণ একটা জুটি গড়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আমেজ ফিরিয়ে এনেছেন তারা। ১২৪ বলে ১১৫ রানের অসাধারণ এক ইনিংস খেলার পর এলিয়টের বিদায়ে শেষ হয়েছে ওই লড়াই। কিন্তু বলতে হবে ম্যাককালামের কথাটাও
bdnews24