২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া এখন শুধু হারছেই

ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিয়েও মাইকেল ক্লার্কের মুখে হাসি নেই। থাকার কথাও নয় অবশ্য। একে তো মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করার যন্ত্রণা। তবে তার চেয়েও অনেক বড় দুঃখ অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার আরেকটি পরাজয়ের সাক্ষী হওয়া। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্লার্কের ৯৮ রানও জয় এনে দিতে পারেনি অস্ট্রেলিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

মেলবোর্ন, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিয়েও মাইকেল ক্লার্কের মুখে হাসি নেই। থাকার কথাও নয় অবশ্য। একে তো মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করার যন্ত্রণা। তবে তার চেয়েও অনেক বড় দুঃখ অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার আরেকটি পরাজয়ের সাক্ষী হওয়া। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্লার্কের ৯৮ রানও জয় এনে দিতে পারেনি অস্ট্রেলিয়াকে। গ্র্যান্ট এলিয়টের ক্যারিয়ার-সেরা অপরাজিত ৬১ রানের সুবাদে ৬ উইকেটের সহজ জয় দিয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ২২৬ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে পেরিয়ে যেতে তেমন সমস্যাই হয়নি কিউইদের। নিয়মিত অধিনায়ক রিকি পন্টিংকে বিশ্রাম দেয়ায় এক সময়ের মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার নেতৃত্বভার এখন তার কাঁধে। এই দায়িত্বভার কাঁধে নিয়ে মেলবোর্ন ক্রিকেট মাঠে শুরুতেই ধাক্কা খেয়েছেন ক্লার্ক। টস জিতেছেন ড্যানিয়েল ভেট্টোরি এবং জিতেই স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে ওপেন করতে নামা ক্লার্ক অবশ্য চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছেন। কিন্তু তিনি নিলে কী হবে, দলের টপ অর্ডার যে আবারো ব্যর্থ! অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার (২), তিন নম্বরে উঠে আসা ব্র্যাড হ্যাডিন (১২) এবং ডেভিড হাসির (১০) ব্যর্থতায় ৬৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। সেই বিপদ থেকে তাদের রক্ষা করেছে ক্লার্ক ও মাইকেল হাসির ১৩৩ রানের জুটি। তবে বড় জুটি গড়লেও কিউইদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের বোলিংয়ের কারণে দ্রুতগতিতে রান তুলতে পারেননি কেউই। দুজনকেই ফিরিয়েছেন ও'ব্রায়েন। ৪৬তম ওভারে হাসিকে (৯৪ বলে ৭৫ রান) ভেট্টোরির ক্যাচ বানিয়েছেন তিনি। ও'ব্রায়েনের করা পরের ওভারে নাটকীয়তায়তার জন্ম দিয়ে ক্লার্কও বোল্ড! অস্ট্রেলীয় অধিনায়কের আক্ষেপ জাগানো ১৩৩ বলের ইনিংসে বাউন্ডারির সংখ্যা মাত্র ৭টি। ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রেন্ডন ম্যাককালামের ৪৩ ও রস টেলরের ৪৭ রানের সুবাদে জয়ের পথে ভালোমতোই ছিল নিউজিল্যান্ড। কিন্তু এই দুজনের বিদায়ের পর আস্কিং রানরেট বেড়ে যাওয়ায় খানিকটা দুশ্চিন্তায় পড়ে যায় তারা। তবে নিল ব্র"মকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষকে সমতায় ফেরার কোনো সুযোগই দেননি এলিয়ট। তার ৭৫ বলে ৬ বাউন্ডারি সমৃদ্ধ ম্যাচ জেতানো ইনিংসের পাশাপাশি ব্র"মের অপরাজিত ২৬ রান (২১ বলে) তাসমান প্রতিবেশীর বিপক্ষে সহজ জয় এনে দিয়েছে কিউইদের। ক্লার্কের নেতৃত্বে এর আগে ৭টি ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে কখনোই হারেনি অস্ট্রেলিয়া। শুক্রবার ক্লার্কের সেই 'রেকর্ড' ভেঙ্গে যাওয়ায় টানা পঞ্চম পরাজয়ের লজ্জায় ডুবতে হলো অস্ট্রেলিয়াকে। এবং এর সবগুলোই ঘরের মাঠে! যে কারণে তারা এখন চ্যাপেল-হ্যাডলি সিরিজ হাতছাড়া হওয়ার আশঙ্কায় জর্জরিত। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, সিডনিতে। বিবিসি ও ক্রিকইনফোর সহায়তায় সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২২৫/৫ (ওয়ার্নার ২, ক্লার্ক ৯৮, হ্যাডিন ১২, ডেভিড হাসি ১০, মাইকেল হাসি ৭৫, হোয়াইট ১৭*, ফার্গুসন ৬*, অতিরিক্ত ৫; মিলস ১/৩৭, সাউদি ১/৫৭, ও'ব্রায়েন ২/৪৮, ভেট্টোরি ০/৩৫, প্যাটেল ০/৩৮, এলিয়ট ০/৮) নিউজিল্যান্ড : ৪৮.৫ ওভারে ২২৬/৪ (ম্যাককালাম ৪৩, গাপটিল ৮, ফুলটন ২১, টেলর ৪৭, এলিয়ট ৬১*, ব্র"ম ২৬*, অতিরিক্ত ২০; ব্র্যাকেন ১/৩৪, হিলফেনহস ০/৫৮, জনসন ১/৪৩, ক্লার্ক ০/২১, হোপস ২/৩০, হোয়াইট ০/১৮, ডেভিড হাসি ০/১৪)। ফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : মাইকেল ক্লার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২৫ঘ.