২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানের অপরাজিত ফিফটির সুবাদে বৃহস্পতিবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ভালোই কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১৮ রানের জবাবে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৬০ রান। ১৫৮ রানে পিছিয়ে থাকলেও হাতে ৯ উইকেট মজুত থাকায় লিড নেয়ার স্বপ্ন দেখতে পারছে ক্যারিবীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কিংস্টন, জ্যামাইকা, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানের অপরাজিত ফিফটির সুবাদে বৃহস্পতিবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ভালোই কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১৮ রানের জবাবে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৬০ রান। ১৫৮ রানে পিছিয়ে থাকলেও হাতে ৯ উইকেট মজুত থাকায় লিড নেয়ার স্বপ্ন দেখতে পারছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের এমন স্বস্তিকর জায়গায় থাকার কারণ অধিনায়ক গেইল ও সারওয়ানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। ডেভন স্মিথের (৬) ব্যর্থতায় ১৮ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও দলকে সেই ধাক্কা বুঝতেই দেননি তারা। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে দুজনে মিলে গড়েছেন ১৪২ রানের এক মূল্যবান জুটি। দিনশেষে গেইল ৭১ ও সারওয়ান ৭৪ রানে অপরাজিত। ক্যারিয়বীয় অধিনায়কের ১২০ বলের ইনিংসটা গড়ে উঠেছে তিন বাউন্ডারি এবং অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টিভ হার্মিসন ও মন্টি পানেসারকে মারা তিন বিশাল ছক্কায়। অন্যপ্রান্তে ধৈর্য্যরে চরম পরীক্ষা দিয়ে ১৮১ বলে ৮ বাউন্ডারিতে নিজের ইনিংসটা সাজিয়েছেন সারওয়ান। এর আগে ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড নিজেদের প্রত্যাশা মতো বিশাল স্কোর গড়তে পারেনি। আগের দিন ৪৩ রানে অপরাজিত থাকা ফ্লিনটফ বৃহস্পতিবার আর কোনো রান করার আগেই আউট হয়ে গেছেন ড্যারেন পাওয়েলের বলে। অন্য অপরাজিত ব্যাটসম্যান ম্যাট প্রায়র অবশ্য ৬৪ রানের এক মূল্যবান ইনিংস খেলে রিটার্ন ক্যাচ দিয়েছেন বাঁহাতি স্পিনার সুলেমান বেনকে। প্রায়রের বিদায়ের পর রায়ান সাইডবটমের অপরাজিত ২৬ রান তিন শ' পেরোতে সাহায্য করেছে ইংলিশদের। ৭৭ রানে ৪ উইকেট নিয়েছেন বেন। ৭৪ রানের বিনিময়ে জেরম টেলরের শিকার ৩ উইকেট। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১৮ (স্ট্রাউস ৭, কুক ৪, বেল ২৮, পিটারসেন ৯৭, কলিংউড ১৬, ফ্লিনটফ ৪৩, প্রায়র ৬৪, ব্রড ৪, সাইডবটম ২৬*, হার্মিসন ৭, পানেসার ০, অতিরিক্ত ২২; টেলর ৩/৭৪, এডওয়ার্ডস ০/৫৮, পাওয়েল ২/৫৪, বেন ৪/৭৭, গেইল ১/৪০) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৬০/১ (গেইল ৭১*, স্মিথ ৬, সারওয়ান ৭৪*, অতিরিক্ত ৯; সাইডবটম ০/১২, ফ্লিনটফ ১/২৪, হার্মিসন ০/২০, ব্রড ০/৩৬, পানেসার ০/৪৪, পিটারসেন ০/১৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪৪ঘ.